Waqtiya নামাজঘড়ি

নামাজঘড়ি সার্ভিসের মসজিদগুলোর জন্য

Waqtiya অ্যাপ

নামাজঘড়ির দুটি অ্যাপ: একটি মসজিদের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বোর্ডের জন্য, আরেকটি মুসল্লি ও মুয়াজ্জিন সাহেবের মোবাইলের জন্য।

ডাউনলোড করুন ↓ বোর্ডে যেমন দেখায় ↓ মোবাইলে যেমন দেখায় ↓ নিজে চালিয়ে দেখুন

আগে মসজিদে নামাজঘড়ি নিতে হবে। অ্যাপ দুটি শুধু নামাজঘড়ি সার্ভিস নেওয়া মসজিদে কাজ করে — মসজিদ যুক্ত না হলে বোর্ড চালু হবে না, মুয়াজ্জিনের লগইনও পাবেন না।

Waqtiya টিভি

স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বোর্ডে যেমন দেখায়

একই বোর্ড, দুইভাবে। অ্যান্ড্রয়েড টিভি আড়াআড়ি রাখবেন নাকি খাড়া করে — আমাদের জানান, আমরা সেভাবে সাজিয়ে দেব।

আড়াআড়ি অ্যান্ড্রয়েড টিভিতে নামাজঘড়ির বোর্ড
আড়াআড়ি — টিভি সাধারণত যেভাবে থাকে
খাড়া অ্যান্ড্রয়েড টিভিতে নামাজঘড়ির বোর্ড
খাড়া — দেয়ালে লম্বা করে
  • বড় ঘড়ি, আর পাঁচ ওয়াক্তের আজান ও জামাত — দূর থেকেও পড়া যায়
  • জুমা, ইশরাক আর নামাজের নিষিদ্ধ সময়
  • নিচে চলমান লেখায় মসজিদের নোটিশ ও দানবাক্সের হিসাব
  • কোণে QR কোড — মুসল্লিরা স্ক্যান করে মোবাইল অ্যাপ নামান

বোর্ডটি নিজে চালিয়ে দেখুন

আড়াআড়ি বা খাড়া, তিনটি ডিজাইন, জামাতের কাউন্টডাউন, নিষিদ্ধ সময়, রমজান, ঈদ — একটি চাপেই দেখুন।

ডেমো দেখুন

শুধু ঘড়ি — স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে

অজুখানা, বারান্দা বা মহিলাদের অংশের জন্য — যেকোনো অ্যান্ড্রয়েড টিভিতে নামাজের বোর্ডের বদলে শুধু একটি বড় ডিজিটাল দেয়াল ঘড়ি।

  • দূর থেকেও পড়া যায় এমন বড় সময়, সাথে ছোট করে সেকেন্ড
  • দিন, ইংরেজি তারিখ আর হিজরি তারিখ — হিজরি তারিখ মাগরিবে বদলায়
  • মসজিদের বোর্ডের ঘড়ির সাথে মিলিয়ে চলে
  • আড়াআড়ি রাখা অ্যান্ড্রয়েড টিভিতে — দেয়ালের ঘড়ির মতো
সংখ্যার রং: সাদা হলুদ সবুজ লাল
ঘড়িটি চালিয়ে দেখুন
অ্যান্ড্রয়েড টিভিতে শুধু ঘড়ি — কালো পর্দা
কালো পর্দা
অ্যান্ড্রয়েড টিভিতে শুধু ঘড়ি — বোর্ডের রঙে
বোর্ডের রঙে

Waqtiya মোবাইল

মোবাইল অ্যাপে যেমন দেখায়

একই অ্যাপ মুসল্লি আর মুয়াজ্জিন সাহেব — দুজনের জন্যই।

মুসল্লি — নামাজের সময়
মুসল্লি নামাজের সময় নিজের মসজিদ বেছে নিন — মসজিদের বোর্ডের মতোই সব সময় ফোনে। লগইন লাগে না, ইন্টারনেট না থাকলেও শেষ দেখা সময় থাকে।
মুসল্লি — সময় বদলালে খবর
মুসল্লি সময় বদলালে খবর মুয়াজ্জিন সাহেব জামাতের সময় বদলালে কয়েক ঘণ্টার মধ্যে ফোনে নোটিফিকেশন আসে — কোন নামাজ, আগে কত ছিল, এখন কত।
মুয়াজ্জিন — সময় বদলানো
মুয়াজ্জিন সময় বদলানো মসজিদের নামের উপর ৫ বার চাপ দিয়ে লগইন। ঘণ্টা আর মিনিট বেছে সংরক্ষণ — বোর্ডে পৌঁছে যায়। বোর্ড বন্ধ হলে ফোনে খবর আসে।

মুয়াজ্জিনের প্যানেল চালিয়ে দেখুন

ডাউনলোড

অ্যাপ নামান ও বসান

ডাউনলোডের আগে জেনে নিন: মসজিদে নামাজঘড়ি সার্ভিস নিতে হবে

মসজিদ কমিটি নামাজঘড়ি নিলে তবেই অ্যাপ দুটি কাজ করে — আমরা মসজিদ যুক্ত করি, বোর্ডের কোড চালু করি আর মুয়াজ্জিন সাহেবের লগইন দিই। মুসল্লিরা অ্যাপে শুধু নামাজঘড়িতে যুক্ত মসজিদগুলোই পাবেন।

Waqtiya টিভি

মসজিদের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বোর্ডের জন্য

অ্যান্ড্রয়েড টিভি বা অ্যান্ড্রয়েড টিভি বক্সে নামাজের সময়ের বড় বোর্ড। অল্প সময় ইন্টারনেট না থাকলেও চলে — তবে ঘড়ি ও ওয়াক্তের সঠিক সময়ের জন্য ইন্টারনেট সবসময় চালু রাখুন।

ডাউনলোড করুন

০.৭ MB · আপডেট ৪ নভেম্বর ২০২৬

সংস্করণ ২.৪

ইনস্টল করার নিয়ম

  1. ১ অ্যান্ড্রয়েড টিভির ব্রাউজারে লিখুন waqtiya.com/tv.apk — অথবা ফোন বা কম্পিউটারে নামিয়ে পেনড্রাইভে করে অ্যান্ড্রয়েড টিভিতে নিন।
  2. ২ ফাইলটি খুলে ইনস্টল করুন। "অজানা উৎসের অ্যাপ" এর অনুমতি চাইলে চালু করে দিন।
  3. ৩ অ্যাপ খুললে পর্দায় ৫ সংখ্যার একটি কোড দেখাবে।
  4. ৪ কোডটি আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপে (০১৬৮৯-৬৩৬৬৫৫) জানান — কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মসজিদের বোর্ড চালু হবে।

Waqtiya মোবাইল

মুসল্লি ও মুয়াজ্জিনের মোবাইলের জন্য

নিজের মসজিদ বেছে নিয়ে মসজিদের বোর্ডের মতোই নামাজের সময় দেখুন, জামাতের সময় বদলালে নোটিফিকেশন পান। মুয়াজ্জিন এই অ্যাপ থেকেই সময় বদলান।

ডাউনলোড করুন

১.০ MB · আপডেট ১৩ নভেম্বর ২০২৬

সংস্করণ ১.৯

ইনস্টল করার নিয়ম

  1. ১ মোবাইলে "ডাউনলোড করুন" চাপুন।
  2. ২ ফাইলটি খুলে ইনস্টল করুন। "এই উৎস থেকে অনুমতি দিন" চাইলে চালু করে দিন।
  3. ৩ অ্যাপ খুলে তালিকা থেকে নিজের মসজিদ বেছে নিন — ব্যস।
  4. ৪ মুয়াজ্জিন: উপরে মসজিদের নামের উপর পরপর ৫ বার চাপুন, তারপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

মূল্য

সফটওয়্যার চার্জ

হোস্টিং ও রক্ষণাবেক্ষণের জন্য নামাজঘড়ি মসজিদপ্রতি একটি সার্ভিস চার্জে চলে। একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বোর্ডের হিসাব:

প্রথম বছর

৳১০,০০০

সেটআপসহ

২য় বছর থেকে

৳৫,০০০/বছর

প্রতি বছর

প্রথম বছরের চার্জের মধ্যে রয়েছে

  • সফটওয়্যার সেটআপ
  • Android TV কনফিগারেশন ও ইনস্টলেশন
  • সার্ভার ও সিস্টেম পরিচালনা
  • নিয়মিত আপডেট ও মেইনটেন্যান্স
  • টেকনিক্যাল সাপোর্ট

১টির বেশি বোর্ড হলে

প্রতি অতিরিক্ত বোর্ড

৳১,০০০/বছর

গুরুত্বপূর্ণ: অ্যান্ড্রয়েড টিভির মূল্য সফটওয়্যার চার্জের অন্তর্ভুক্ত নয়। অ্যান্ড্রয়েড টিভি মসজিদ কর্তৃপক্ষকে নিজে কিনতে হবে।

ইনস্টলে সমস্যা হলে আমাদের জানান — আমরা ফোনে বুঝিয়ে দেব।

কল করুন হোয়াটসঅ্যাপ